এইমাত্র পাওয়া

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিল সংসদে উত্থাপন

নিজস্ব প্রতিবেদক:
মহামরি বা যে কোন দুর্যোগকালীন সময়ে পরীক্ষা ছাড়াই বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশের বিধান রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সংসদ অধিবেশনে বিলটি উত্থপান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে, দুই দিনের সময় দিয়ে যাচাই বাছাইয়ের জন্য তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে সংসদের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিল-২০২০ এর সংশোধনীর স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী।

কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলীতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল ২০২১ উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।  এবং সিভিল কোর্ট আইনের সংশোধানী উপস্থাপন করেন আইন মন্ত্রী আনিসুল হক। এখন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.