অনলাইন ডেস্ক ||
সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ ঘরে ফিরে লেখাপড়ায় মনোনিবেশ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব। তা না হলে যথাযথ ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খানের একটি বার্তায় জানানো হয়, পলিটেকনিকের কিছু কতিপয় ছাত্র ৪ দফা দাবি নিয়ে বিশৃংখল কার্যকলাপ করছে। এটা অযৌক্তিক, গ্রহণযোগ্য নয়। অস্থিতিশীলতা বিভ্রান্তি সৃষ্টি করলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য শিক্ষা নয়। তাদের দাবি উন্থাপনের আগেই আমরা তা সমাধানের উদ্দোগ নিয়েছি। তাই এই আন্দোলন গ্রহনযোগ্য হবে না।’
পরীক্ষার সিডিউল হয়েছে উল্লেখ করে ঘরে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয় ওই বার্তায়। এরপরও যদি শিক্ষার্থীরা ঘরে ফিরে না যায় তাহলে সরকার যথা নিয়মে ব্যবস্থার সতর্কবার্তাও দেয়া হয়।
শিক্ষাজীবন থেকে এক বছর পিছিয়ে পড়া থেকে উত্তরণ, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেওয়া, সব অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গেলো কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
