নিউজ ডেস্ক।।
আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২০ সালের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বিষয়ের মোট ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে ৫০ নম্বরের।
আর ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা এবং ২ ঘণ্টার পরীক্ষা দিতে হবে ১ ঘণ্টা ৩০ মিনিটে। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক বিজয় কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, এই পরীক্ষায় দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২ লাখ ১০ হাজার পরীক্ষার্থী বিভিন্ন পর্বে অংশ নেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
