অনলাইন ডেস্ক ||
অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, লটারির ফল অনুযায়ী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্ম নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে–সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোয় ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।
সরকারি স্কুলগুলোর ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছিল ৫ লাখ ৭৩ হাজারের বেশি শিক্ষার্থী। ১১ জানুয়ারি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
