প্রেস বিজ্ঞপ্তি
দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে দুই দিন ব্যাপী ‘লেখালেখির প্রাথমিক ও বুনিয়াদী’ শীর্ষক কর্মশালা সমাপ্ত হয়েছে। উক্ত (অনলাইন) কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাপনী দিবসে রাফিয়া নুসরাত মিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক, কলামিস্ট এবং দৈনিক সমকাল পত্রিকার সহ সম্পাদক শেখ রোকন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রোকন বলেন, সমাজকে আলোকিত করার জন্য দেশকে আলোকিত করার তরুণ লেখকদের এমন কর্মপ্রচেষ্টা নিঃসন্দেহে দেশকে ভালো কে ভালোর দিকে তরান্বিত করবে। বুদ্ধিদীপ্ত জ্ঞানচর্চার মাধ্যমে আজকের তরুণরা আগামী দিনে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম। প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন শেখ আরমান, মাহবুবুর রহমান সাজিদ, আরাফাত শাহীন, আখতার হোসেন আজাদ।
কর্মশালার সমন্বয়ক কাজী জহিরুল ইসলাম বলেন, আমরা দেশের তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছি। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচী।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
