এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সরকারকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক।।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে এই নোটিশ পাঠানো হয়।

সোমবার রেজিস্ট্রি ডাকযোগে গাজীপুর সদরের এক শিক্ষার্থীর পিতা মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

নোটিশে বলা হয়, করোনার কারণে গত বছরের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই আগামী ১৬ জানুয়ারির পর আর কালবিলম্ব না করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নোটিশে আহ্বান জানানো হয়। নয়তো প্রতিষ্ঠানিক শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

সূত্রঃ মানবকন্ঠ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.