চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই দেশে আসবে সেরামের করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে দেশে আসবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।
রবিবার ( ১১ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যেখানে বলা হয়, প্রথম ধাপে আনা ৫০ লাখ ডোজের পুরোটাই প্রয়োগ করা হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে আনা হবে। একজন মানুষের দুই ডোজ করে ভ্যাকসিনের প্রয়োজন হবে। একটি ডোজের ২৮ দিন পর আরেকটি ডোজ দিতে হবে। সরকার এই টিকা কিনবে।
স্লাপাইয়ারের কাছ থেকে আনার খরচসহ প্রতি ডোজের দাম পড়বে ৫ ডলার। নিয়মানুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা, আমেরিকা, ইংল্যান্ডসহ সাতটি দেশ অনুমোদন দিলে সেটি যেকোনো দেশ ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে ইংল্যান্ড এই টিকার অনুমোদন দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কয়েকটি করোনার ভ্যাকসিন উৎপানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখেছেন। যাতে দ্রুত চাহিদা মেটানো যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
