এইমাত্র পাওয়া

রাবি উপাচার্যসহ ১২ জনের নামে সমন জারি

নিজস্ব প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানসহ ১২ জনের নামে সমন জারি করেছেন আদালত।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) সহযোগী ও সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়ে করা একটি মামলায় আদালত এই সমন জারি করেন।

সম্প্রতি আদালত এই আদেশ দিলেও বিষয়টি আজ রবিবার জানাজানি হয়।

ওই মামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান ছাড়াও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান, আইবিএসসির পরিচালক মো. ফিরোজ আলমসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।
গত ৭ ডিসেম্বর রাজশাহী জেলা সদর সিনিয়র জজ আদালতে বাদী হয়ে মামলা করেন মতিউর রহমান ও মোছা. শারনী আখতার নামের দুই নিয়োগ পরীক্ষার্থী।

এই মামলায় এই ১২ জনকে আগামী ৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান বলেন, ৭ ডিসেম্বর মতিউর রহমান ও মোছা. শারনী আখতার মামলা করেন। তারা এই নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন করেছেন। আগামী ৪ ফেব্রুয়ারি বিবাদীদের আদালতের হাজির হতে বলেছেন আদালত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.