নিউজ ডেস্ক।।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এই তিন দিনে বেইলি রোডে অবস্থিত মূল ক্যাম্পাসে এ লটারি আয়োজন করা হবে। এ লটারির কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
ওই আবেদনে বলা হয়েছে, ‘আগামী ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির লটারি কার্যক্রম বেইলি রোডের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লটারি কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।’
২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলটির ওয়েবসাইটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
