অনলাইন ডেস্ক ঃ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির ভর্তি লটারির সময় নির্ধারণ করা হয়েছে ৮, ৯ ও ১০ জানুয়ারি। বেইলি রোড মূল ক্যাম্পাসে এ লটারি আয়োজন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১ম শ্রেণির লটারি কার্যক্রম বেইলি রোডের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লটারি কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এ লটারি কার্যক্রমে তদারকি ও পরিবীক্ষণের জন্য মাউশিতে আবেদন করা হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলের ওয়েবসাইটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। আবেদন শুরুর আগের সপ্তাহে প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
