অষ্টম অধ্যায়
১। গড় নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : গড় = রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা
২। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়?
উত্তর : রাশিগুলো একই জাতীয় বা সমজাতীয় হতে হয়
৩। গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর : রাশিগুলোর যোগফল = গড় ক্ম রাশিগুলোর সংখ্যা
৪। ১০, ১১, ১২, ১৩ ও ১৪ এর গড় কত?
উত্তর : ১২
৫। তিনটি সংখ্যার যোগফল ১৮০ হলে সংখ্যা তিনটির গড় কত?
উত্তর : ৬০
৬। সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর মোট মান কত?
উত্তর : ১২০৪
৭। ৫টি গ্রামের মোট জনসংখ্যা ১২৬০ হলে ঐ গ্রামগুলোর গড় জনসংখ্যা কত?
উত্তর : ২৫২
৮। জুন মাসের প্রতিদিনের গড় বৃষ্টিপাত ২০ সে.মি. হলে মোট বৃষ্টিপাত কত?
উত্তর : ৬০০ সে.মি.
৯। ৩টি সংখ্যার গড় ১৫ ও ২টি সংখ্যার গড় ২৫ হলে, ৫টি সংখ্যার গড় কত?
উত্তর : ১৯
১০। ৮.৫ এবং ২.৩ এর গড় কত?
উত্তর : ৫.৪
১১। ৩ জনের গড় বয়স ২ বছর বৃদ্ধি পেলে তাদের মোট বয়স কত বছর বৃদ্ধি পাবে?
উত্তর : ৬ বছর
১২। আটটি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, ফিতাগুলোর মোট মূল্য কত?
উত্তর : ৪৬ টাকা
১৩। অনি ৩টি বিষয়ে মোট নাম্বার পেয়েছে ২১০। তার নাম্বারের গড় কত?
উত্তর : ৭০
১৪। ৮২,৭৫,৯২,৭৮,৯৩ ও অপর কোন সংখ্যাটির গড় ৮৬?
উত্তর : ৯৬
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
