অনলাইন ডেস্ক ঃ
করোনার (কোভিড-১৯) তৈরি হলেও তা এখনো মানুষের নাগালের মধ্যে নেই। এক্ষেত্রে মাস্কই একমাত্র হাতিয়ার। তবে সেই মাস্ক ব্যবহারের ফলেও সমস্যা রয়েছে। সঠিক মাস্ক ব্যবহার না করলে হতে পারে চোখের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর ফলে চোখ জ্বালা, চোখ চুলকানোসহ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
চিকিৎসকরা দাবি করেন, অনেক সময় মাস্কের বাহিরের অংশে বায়ুবাহিত নানা ধূলিকণা লাগে। যার উপর হাত দিলে তা চোখে যাচ্ছে। এতে করে শুষ্ক হয়ে যাচ্ছে চোখ। আর তাতে করে অনেক সময় চোখ জ্বালা করার সমস্যাও তৈরি হচ্ছে। কারো আবার চোখ চুলকাচ্ছে। এছাড়াও চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গও দেখা দিতে পারে। মাস্ক পরার পর এই ধরনের সমস্যা দেখা দিলে অ্যালার্জি ভেবে কালক্ষেপণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চক্ষু বিশেষজ্ঞরা আরো জানান, মাস্ক পরলে শ্বাস প্রশ্বাস নেয়ার ফলে চশমা সাদা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। ওই অবস্থায় দীর্ঘক্ষণ কষ্ট করে মাস্ক পরে থাকলে চোখের নানা সমস্যা দেখা দিতে পারে। আবার দীর্ঘক্ষণ একই মাস্ক ব্যবহার করলে অনেকের চোখের পাতাতেও নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও নাক দিয়ে নির্গত গরম বায়ুও অনেক ক্ষেত্রে চোখের সমস্যার কারণ হতে পারে বলেও দাবি করেন তারা।
এই সমস্যাগুলো দেখা দিলে তাই অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তার আগে কিছু করণীয় ঠিক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. অবশ্যই বায়ু ঢোকা বেরনোর পথ রয়েছে এরকম মাস্ক ব্যবহার করা প্রয়োজন।
২. বাইরে বের হওয়ার পর যত সম্ভব চোখে কম হাত দিন। বেশিবার চোখে হাত দিলেই সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা বাড়বে।
৩. অস্বস্তি বেশি হলে চোখে গরম পানি সেঁক দিতে হবে। হালকা হাতে সামান্য চেপে চোখের পাতায় সেঁক দেয়া যায়। তাতে চোখের শুষ্ক ভাব অনেকটাই কমবে যাবে।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
