নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আকরাম-আল-হোসেন করোনায় আক্রন্ত। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।
আকরাম-আল-হোসেনের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তার পারিবারিক সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই সাবেক সিনিয়র সচিবের শরীরে জ্বর ও উপসর্গ দেখা যায়। এরপর করোনা টেস্ট করা হলে তার ফল কোভিড-১৯ পজেটিভ আসে।
প্রসঙ্গত, অবসরে যাওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে গত বছরের ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
