এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিইও) ইতিহাসে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়, চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে নির্বাচনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নির্বাচনে বাহার-আলীম-জিন্নাত এবং রাশেদা-কাশেম-রাজ্জাক পরিষদ ২১টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখানে সহকারী শিক্ষা অফিসার হতে উপ-পরিচালক পদ মর্যাদার কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. দেলোয়ার হোসেন, উপ-পরিচালক, সংস্থাপন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.