এইমাত্র পাওয়া

জাতীয় ‘চলতি মাসেই বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’

নিউজ ডেস্ক।।

বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ তালিকা চলতি মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পালোয়ান বাড়ি জামে মসজিদের ৩য় তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে একথা জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, আগামী সংসদে নতুন আইন পাশের মাধ্যমে রাজাকারদের নামের তালিকা করা হবে। গ্রামগঞ্জে স্বাধীনতা যুদ্ধবিরোধী ও পাক-বাহিনীকে সহায়তা ও জানমাল লুটপাটের সঙ্গে জড়িত রাজাকারদের নামের তালিকা করার মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের উৎখাত করা হবে।

মুক্তিযোদ্ধা হাজী মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.