এইমাত্র পাওয়া

জাতীয় প্রেস ক্লাবে প্রথম নারী সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস খান

নিউজ ডেস্ক।।

প্রথম কোনো নারী হিসেবে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। ২০২১-২০২২ মেয়াদে এই কমিটির নেতৃত্ব দেবেন তিনি। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সবুজ-ইলিয়াস পরিষদের প্রার্থী ইলিয়াস ৫৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এই ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নির্বাচনে বিজয়ী হওয়ার ফলে ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে সবশেষ কমিটিসহ টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদেও তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.