এইমাত্র পাওয়া

গুচ্ছপদ্ধতিতে ভর্তি নিয়ে সিদ্ধান্তহীনতায় ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক।।

আগামী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি।

বুধবার গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও মনোনীত প্রতিনিধিরা জানান, গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও সম্মতি রয়েছে। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে।

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন, গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের ওপর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসির কাছে পাঠাবে। তার ওপর ভিত্তি করে প্রকৌশল গুচ্ছপদ্ধতিতে ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.