এইমাত্র পাওয়া

ভ্যাকসিন নেওয়ার ৮ দিন পর করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক ঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে ভ্যাকসিন গ্রহণের ছয় দিন পর একজন নার্সের শরীরে নভেল করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়া শুরু করে। এর দু’দিন পর তাঁর করোনা পরীক্ষা করা হলে ধরা পড়ে এই মারণভাইরাস। ওই নার্স ফাইজার কম্পানির করোনার টিকা নিয়েছিলেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

চলতি মাসের ১৮ তারিখ ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ফাইজার কম্পানির তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর ছয়দিন পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়া শুরু করে। এরপর চলতি মাসের ২৬ তারিখ স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষ করলে ধরা পরে ভাইরাস।
সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স বলেছেন, ‘এটি মোটেই অপ্রত্যাশিত নয়। আপনি যদি কাজ করেন আর কারও মুখোমুখি হন তাহলে আমরা হুবহু এমনটিই প্রত্যাশা করি। তিনি জানান, ম্যাথু টিকা গ্রহণের আগেই হয়তো সংক্রমিত হয়েছিল।

ডা. ক্রিস্টিয়ান রামার্স আরো বলেন, ভ্যাকসিন ট্রায়ালের সময়ও দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে।

সূত্র: এবিসি নিউজ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.