নিউজ ডেস্ক।।
তরুণরা চাকরি পেয়ে যেন দেশে থাকতে পারেন, তেমন পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের সময় এই নির্দেশনা দেন তিনি।
এনইসিতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলে জানা গেছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের ভেতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা হবে, তরুণরা যাতে দেশের ভেতরেই চাকরি পেতে পারেন। এজন্য দেশে আরো অর্থনৈতিক অঞ্চল করা হবে।
তিনি আরো বলেন, দেশের ফসলি জমি যাতে আর নষ্ট না হয়, এজন্য ইউনিয়নভিত্তিক মাস্টারপ্ল্যান করা হবে। ল্যান্ড ইউজ প্ল্যান বা ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা হবে। বিশ্বের অনেক দেশে এ ধরণের পরিকল্পনা আছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ভূমিভিত্তিক পরিকল্পনা করা হোক সব ইউনিয়নের জন্য। যাতে এখানে-ওখানে ঘরবাড়ি না ওঠায়। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
