নিজস্ব প্রতিবেদক।।
চ্যানেল আইয়ের পান্থ রহমান ও ইউএনবির একেএম মঈনুদ্দিন ২০২১ সালের জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি মাহফুজ মিশু (যমুনা টিভি), যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন ), কোষাধ্যক্ষ আতিকু রহমান (জবাবদিহি) দপ্তর সম্পাদক আরিফুজ্জামান মামুন (আমাদের সময়)।
সদস্য— আঙ্গুর নাহার মন্টি (নিউজটোয়েন্টিফোর), রাহীদ এজাজ (প্রথম আলো), নূরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), রাশেদ মেহেদী (সমকাল) ও এহসান জুয়েল (সময়টিভি)।
ডিকাবের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও আনিস আলমগীর।
এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০২০) সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আতিকুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
