অনলাইন ডেস্ক ঃ
করোনা মহামারীতেই কেটেছে চলতি বছর। নিজের শরীর সম্পর্কে আমাদের যত্নশীল হতে শিখিয়েছে এ বছর। আগামী বছরও যেনো সুস্থ থাকা যায় সেজন্য দরকার রোগ প্রতিরোধ বাড়ানো। আগামী বছরে শরীরের রোগ প্রতিরোধ করার কিছু উপায় জেনে নেওয়া যাক।
২০২০ আমাদের যা শিক্ষা দিয়েছে তা অবশ্যই মাথায় রাখতে হবে। এর জের ধরেই আগামীতে সুস্থ থাকতে হবে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।
ডায়েটে প্রোটিন রাখা:
ভারতের টাটা নিউট্রিকর্নার পুষ্টি বিশেষজ্ঞ কবিতা দেবগান বলেছেন, প্রোটিনে থাকা অ্যামিনো অ্যাসিড শরীরকে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে এবং আপনাকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
আদা ও রসুন:
আপনার ডায়েটে আদা এবং রসুন রাখুন। রসুনে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিবায়োটিক রয়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে, এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যও রয়েছে যা প্রতিরোধক কোষের কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে, আদা প্রদাহ হ্রাস করে এবং এর অ্যান্টিমাইক্রোবায়াল বৈশিষ্ট্যগুলি প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে।
অশ্বগন্ধ্যা:
পোল্যান্ডের ন্যাশনাল কলেজ অফ ন্যাচারাল মেডিসিনের এক গবেষণা অনুসারে,অশ্বগন্ধার ইমিউনোলজিক প্রভাব রয়েছে যা প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
জার্নাল অফ স্পোর্ট অ্যান্ড হেলথ সায়েন্সে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, পরিমিত ব্যায়াম আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধক কোষকে উদ্দীপিত করতে সহায়তা করে।
ভালো ঘুম:
ঘুম কম হলে শরীরের রোগ জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতা কমে যায়। সুতরাং ভালো ঘুমের চেষ্টা করুন। আপনি যখন ঘুমাবেন আপনার টি কোষগুলো সক্রিয় হবে যা রোগ জীবাণুর সাথে লড়াই করতে ভূমিকা পালন করে।
ভিটামিন সি:
নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সি বিভিন্ন সেলুলার ফাংশন সমর্থন করে যা আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবদান রাখে।
অ্যালকোহল গ্রহণ কমানো:
সাময়িকী পর্যালোচনা জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে অত্যধিক অ্যালকোহল পান করা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাধাগ্রস্থ করতে পারে যা আপনাকে সংক্রমণের ঝুঁকিতে ফেলে দেয়।
ধূমপান কমানো:
আমেরিকান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর মতে, ধূমপান আপনার প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে, সুতরাং এ থেকে দূরে থাকাই ভালো। ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো বেশি।
সূত্র: হেলথ শটস
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
