সুবর্ণচর উপজেলায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্তরা সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলা নোয়াখালীর আয়োজনে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭ স্কাউটস এর সংর্বধনা অনুষ্ঠান অদ্য ২৭ ডিসেম্বর -২০২০ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুূষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএস ইবনুল হাসান ইভেন, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর,নোয়াখালী ও সভাপতি বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হোসেন, এলটি, ডিআরসি (প্রশিক্ষন), বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল, মোঃ অলি উল্লাহ সরকার অতুল,এলটি, ডিআরসি (আইসিটি ও মেম্বারশীপ রেজিষ্ট্রেশন ), বাংলাদেশ স্কাউটস কুমিল্লা, অসীম কুমার দাস, প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, বিকাশ কান্তি দাস, প্রধান শিক্ষক, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়, আবদুর রহিম, সহকারী প্রধান, চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়, হাফেজ আহাম্মদ,সহকারী প্রধান, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় ও সম্পাদক, বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলা, মোহাম্মদ নাছিম ফারুকী, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস,নোয়াখালী, সংবর্ধিত প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭ জন স্কাউটস হলো শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মুহাম্মদ মুসবীতুল হাসান ফারুকী রাহিব,চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের- এ এম রাফিদুল্যাহ,অভি মজুমদার,আতিকুর রহমান,লর্ডলিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের- তানভীর হোসেন, চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়ের – মোবারক হোসেন, সাবিহা সুলতানা।

শিমূল চন্দ্র দাস, সহকারী প্রধান, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কোষাধ্যক্ষ,বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলার সঞ্চলনায় পিএস প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করেন এম রাফিদুল্যাহ, অভিভাবকগণের পক্ষ্যে পিএসপ্রাপ্ত মোবারক হোসেনের গর্বিত বাবা, সাবিহা সুলতানার গর্বিত মা এবং মুহাম্মদ মুসবীতুল হাসান ফারুকী রাহিবের মা ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াছমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্কাউটিং আন্দোলন মানুষকে যোগ্য মানুষে রুপান্তরিত করে, ন্যায়নিষ্ঠ ও কর্মতৎপর করে।

আজকের শিক্ষার্থী আগামি দিনের দেশ মাতৃকার নেতৃত্বে দেবে। তাই মানবতাপ্রেমী, পরোপকারীমনোভাবাপন্ন মানুষ তৈরির প্রয়োজনে শিক্ষকবৃন্দকে স্কাউটস আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে অনুরোধ জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.