নিজস্ব প্রতিনিধি।।
চট্টগ্রামের হাটহাজারী কলেজে কর্মরত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার চৌধুরী। কলেজ সরকারি ঘোষণার পর তাকে সাময়িক বরখাস্ত করেন হাটহাজারীর ইউএনও ও অধ্যক্ষ।
সরকারিকৃত কলেজের শিক্ষককে বরখাস্ত করার কোন এখতিয়ার অধ্যক্ষ বা ইউএনওর নেই। তাই সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার চৌধুরীকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা অধিদপ্তর। একইসাথে তাকে বেতন ভাতা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, সরকারিকৃত কলেজের কোন শিক্ষককে অধ্যক্ষ বা ইউএনওর বরখাস্ত করার এখতিয়ার নেই। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তরের অনুমতি ছাড়া শিক্ষককে বরখাস্ত করার বিষয়টি আইননানুগ হয়নি। তাই সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার চৌধুরীকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে। একই সাথে তার বেতন ভাতা দেয়ার ব্যবস্থা করতে হবে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার চৌধুরীকে বরখাস্ত করে জারি করা আদেশ প্রত্যাহার করতে কলেজের অধ্যক্ষ ও ইউএনওকে চিঠি পাঠানো হয়েছে। গত ১৭ ডিসেম্বরে এ আদেশ জারি করেছে শিক্ষা অধিদপ্তর। তা অধ্যক্ষ ও ইউএনওকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের আগস্ট মাসে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী কলেজে সরকারি হয়। সে বছরের ১৯ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ ও সে সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার চৌধুরীকে বরখাস্ত করে। কলেজটি সরকারিকরণে পর ইউএনও কলেজের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
