নিজস্ব প্রতিবেদক।।
জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রম চালু করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ কার্যক্রম বাস্তবায়নে গত ২৩ ডিসেম্বর চার সদস্যের কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।কমিটির আদেশে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।
চার সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক (আইএমডি) মো. বদিয়ার রহমানকে। কমিটির অন্যদের মধ্যে সদস্য থাকবেন উপ-পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এছাড়া সদস্য সচিব থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার (এমআইডি) মো. শরীফ উল ইসলাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে এ বছর অক্টোবর থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরুর কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে গত ২৪ নভেম্বর শিক্ষকদের আন্তঃবদলিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
