এইমাত্র পাওয়া

এমপিওভুক্তিতে থাকছে ১২০০ কোটি টাকার বাজেট

নিউজ ডেস্ক।।
এমপিওভুক্ত করতে ২০১৯-২০ অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর মধ্যে ১ হাজার ৫০০টির মতো প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের। বাকি ৫০০টির মতো প্রতিষ্ঠান মাদ্রাসা। বাকিগুলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। সূত্রগুলো জানায়, ঘোষণা দেরিতে হলেও নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকেই বেতন-ভাতা পেতে পারেন।

এমপিওভুক্তকরণের দাবি নিয়ে শিক্ষক-কর্মচারীরা কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত বছর এমপিও নীতিমালা তৈরি করে সরকার এবং নীতিমালার আওতায় এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়া শুরু করে।

৯ হাজারের বেশি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত ২ হাজার ৭৬২টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন স্কুল ও কলেজ ১ হাজার ৬২৯টি, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন মাদ্রাসা ৫৫১টি এবং কারিগরি প্রতিষ্ঠান ৫৮২টি। এসব প্রতিষ্ঠানে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading