এইমাত্র পাওয়া

‘জীবিত মানুষকে কেউ এভাবে মেরে ফেলে?’

আনন্দধারা ডেস্ক :

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা আব্দুল কাদের। শনিবার (১৯ ডিসেম্বর) বেসরকারি একটি টেলিভিশনের স্ক্রলে খবরটি প্রচারিত হয়। তবে তার খানিকক্ষণ পরেই স্ক্রলটি বন্ধ করে দেয়া হয়।

এদিকে তার মৃত্যুর খবর প্রচার হওয়ার পরপরই মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বহু গণমাধ্যম যাচাই-বাছাই না করেই খবরটি প্রকাশ করতে থাকে।

তবে বাস্তবে এখনও বেঁচে আছেন অভিনেতা আব্দুল কাদের। খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এটি সম্পূর্ণ একটি গুজব।

খবরটি প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে বিরক্তি প্রকাশ করে আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বলেন, খুবই বাজে একটি বিষয় এটি। একজন মানুষ জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যেখানে তার জন্য দোয়া-প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ; সেখানে তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। খুবই বেদনাদায়ক।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন  অভিনেতা আব্দুল কাদের। তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে মরণব্যাধী ক্যান্সার। শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.