নিজস্ব প্রতিবেদক।।
ভারতের দিল্লিতে শীতার্তদের মাঝে কম্বল দেওয়ার প্রসঙ্গে ঢাকায় অবস্থিত দেশটির হাই কমিশনারকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরীর স্বাক্ষরে তার পক্ষ থেকে ভারতের হাই কমিশনারের অফিসে এই চিঠি হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তিনি এ চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে তিনি বলেন, মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট যা ১৯৭১ সালে বাংলাশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিলো এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল।
পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নীচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছে।
চিঠিতে জাফরুল্লাহ বলেন, স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরী ২০০০ কম্বল দিতে চাই। আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অথবা আপনার সুবিধাজনক যেকোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
