মোস্তাফিজুর রহমান(মোস্তফা)লালমনিরহাট প্রতিনিধি :-লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে এক স্কুলশিক্ষকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।শনিবার, ১৭ আগস্ট দিবগত রাতে উপজেলার দইখাওয়া বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গাগলার পাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বেলাল (৪০), একই উপজেলার মদাতি গ্রামের মকবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০), উপজেলার পুর্ব নওদাবাশ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল বাতেন (৩৮), উত্তর গোতামারী গ্রামের সুলতান আহম্মেদের ছেলে আজিজুল ইসলাম (৪০) ও পুর্ব সির্ন্দুণা এলাকার তমিজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৪৫)।তাদের সাথে থাকা ৫টি মোবাইল হ্যান্ডসেট ও নগদ টাকা জব্দ করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনর্চাজ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রবিবার সকালে গ্রেফতারকৃতদের লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
