এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুর স্বপ্ন আজ দৃশ্যমান-স্বরাষ্ট্রমন্ত্রী

মো ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি ।।

মুজিব জন্মশতবর্ষে বিজয় মাস উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বঙ্গবন্ধু-নীলদলের আলোচনা সভা।

প্রধান অতিথি’র বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধু  বাংলাদেশকে যেভাবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক সেই স্বপ্নকে সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।

আমাদের জিডিপি, গড় আয়ু, দৃশ্যমান উন্নয়ন- এইসবকিছু বঙ্গবন্ধুরই স্বপ্ন ছিল। মুক্তিযুদ্ধের সকল মহাদ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকল সমস্যা সমাধান করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু-নীলদল আজ ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার বিকাল ৩.০০ টায় ‘মুজিব জন্মশতবর্ষে বিজয় দিবস: সাম্প্রতিক ভাবনা’– শীর্ষক একটি অনলাইন আলোচনা সভা সম্পন্ন করেছেন।

শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দুপুরে বিশ্ববিদ্যালয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিকালে এই অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান।

ময়মনসিংহ-৭ আসনের এমপি জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, ডীন, অধ্যাপকবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, শিক্ষক সমিতির প্রতিনিধি, বঙ্গবন্ধু-নীলদলের শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মূখ্য আলোচক প্রফেসর ড. শিরীন আখতার তার বক্তব্যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে দেশের অবস্থার কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচার, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, রোহিঙ্গাদের আশ্রয়দানসহ উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষার উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং অগ্রসরের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার ওপরে গুরুত্ব আরোপ করেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে যুক্ত হওয়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চার মূলনীতির আলোকে স্বপ্নের সোনার বাংলা নির্মাণের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়াও আলোচকদের বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য, বাঘা যতীনের ভাস্কর্যসহ দেশের নানা স্থানে ভাস্কর্য ভাংচুরের প্রসঙ্গটি উঠে এসেছে। আলোচকবৃন্দ অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে এজাতীয় হীন কাজের নিন্দা জানিয়ে সকলকে সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও আলোচকবৃন্দ আলোচনায় বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের শোষণ, মুক্তিসংগ্রামের নানা ঘটনা, বাংলাদেশের স্বাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ত্যাগ এবং অবদান, স্বাধীনতা, বিজয়ের ইতিকথাসহ সমকালীন বাংলাদেশ নিয়ে বক্তব্য রেখেছেন।

স্বাধীনতার স্বপ্নের আলোকে সোনার বাংলাদেশ বিনির্মাণের অঙ্গিকার ব্যক্ত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু-নীলদল আয়োজিত এই আলোচনা সভায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.