অনলাইন ডেস্ক ঃ
করোনাভাইরাসের বিস্তাররোধে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হবে। একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত বই তুলে দেয়া হবে। এবার ক্লাস ও রোল অনুযায়ী নতুন বই প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত দিনে শিডিউলভুক্ত ক্লাসের শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে পারবে । মাঠপর্যায়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ- সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। স্কুলে আগে থেকেই বই প্যাকেট করা থাকবে। শিক্ষার্থীরা শুধু সংগ্রহ করবে । নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইও স্কুল থেকে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিডিউল মোতাবেক শিক্ষার্থীরা স্কুলে গিয়ে বই সংগ্রহ করবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক । বিতরণের জন্য এ বছর প্রায় ৩৫ কোটি বই মুদ্রণ করছে সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। মহামারি পরিস্থিতিতে নতুন বছরের পাঠ্যপুস্তক উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
