কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরতদের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ। এছাড়াও ২০১৮ এবং ২০১৯ সালে এক বিষয়ে অকৃতকার্যদেরও রেজিস্ট্রেশন নবায়নের সুযোগ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এসকল শিক্ষার্থদের ২২ ডিসেম্বর,২০২০ খ্রি. হতে ২৪ ডিসেম্বর,২০২০ খ্রি. সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
