নিউজ ডেস্ক।।
ছুটি শেষে আজ শেয়ারবাজারে লেনদেন শুরু। সর্বশেষ ৮ আগস্ট শেয়ারবাজারে লেনদেন হয়েছিল। এরপর সাপ্তাহিক, বিশেষ, সরকারি ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে ৯ থেকে ১৭ আগস্ট দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়।
ছুটির আগে সর্বশেষ কার্যদিবসে দুই বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছিল। সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা লম্বা ছুটির পর বাজারে আবারও ইতিবাচক ধারায় ফিরবে। তবে শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আজকের দিনের লেনদেনের জন্য।
বাজার–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুনে আর্থিক বছর শেষ হওয়া অনেক কোম্পানি এখনো বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ঈদের ছুটির পর আস্তে আস্তে সেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করতে শুরু করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
