এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের জন্য ই-পেমেন্ট সেবা চালু করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি।।
ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ফি জমা দেওয়ার ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং করোনার মাঝে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) অনলাইনে ‘সাস্ট ই- পেমেন্ট’ সেবা চালু করেছে। গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সাস্ট ই-পেমেন্টে এখন শিক্ষার্থীরা সব ধরনের ফি অনলাইন ব্যাংকিংসেবার মাধ্যমে ঘরে বসে যে কোনো সময়, যে কোনো দিন প্রদান করতে পারবেন। উদ্বোধনীর সময় উপাচার্য বলেন, ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাংকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি প্রদানে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। সব ধরনের ঝামেলা এড়াতে তাই সাস্ট ই-পেমেন্ট সিস্টেম চালু করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মুমিন, গণিত বিভাগের প্রদান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদিন এবং প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.