মোহাম্মদ শাহজামান: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঈদ উপলক্ষ্যে পূর্নমিলনী সহ সকল ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘মজিদপুর স্কুল ফ্রেন্ডস ক্লাব’ এর মাধ্যমে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে সকল ব্যাচের উপস্থিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রধান শিক্ষক রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন প্রতি ব্যাচের সকল শিক্ষার্থীদের বর্তমান অবস্থান তুলে ধরেন ব্যাচের প্রতিনিধিরা। দর্শক পর্ব, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র সহ ছিল ছবি তোলার জন্য ছিল ফটো ফ্রেম।
গান পরিবেশনে মাধ্যমে অনুষ্ঠান মনোমুগ্ধকর করে তুলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহসিন, সুমন শিকদার, রাকিব ও রোকসানা।
প্রথমবারের মত সাবেকদের এই আয়োজনে খুশি অনুষ্ঠানে আগত সকল অতিথি বৃন্দ। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সামনে আরো ভালো আয়োজনের ঘোষণা দেন আয়োজক সাবেক শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
