নিউজ ডেস্ক।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক জতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়াতে গত ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙলো দূর্বৃত্তরা।
শুক্রবার রাত ১ দিকে দুটি মোটর সাইকেলে ৫ ব্যাক্তিকে ভাষ্কার্য ভেঙ্গে পালিয়ে যাওয়া সময় স্থানীয় কয়া মহা বিদ্যালয়ের নাইটগার্ড খলিলুর রহমান দেখে ফেলে প্রিন্সিপালকে জানান, কিন্তু কলেজ প্রিন্সিপাল বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। পরে আজ বেলা ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীরা রাস্তাদিয়ে যাওয়া সময় দেখতে পান কে বা কাহারা বাঘা যতিনের মুখের ডান পাশের চোয়াল এবং নাকের পুরোটাই শক্ত কিছু দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। ঘটনাটি মুহুত্বেই ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক হইচই পড়ে যায়। মাত্র কয়েকদিন আগে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কার্য ভাংচুরের ঘটনার পর এই ঘটনায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ।
এই ঘটনায় কয়া মহাবিদ্যায়ের অধ্যক্ষ হারুন অর রশিদ, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কেন্দ্রিয় তাতীলীগের সহ-সভাপতি নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ সিরাজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
এই ঘটনার পর পরই কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তারভীর আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতেদের গ্রেফতারের ব্যাপারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তিনি ‘বাঘা যতীন’ নামেই সকলের কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ রেখেছিলেন। ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন । মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। ৬ ডিসেম্বর ২০১৬ সালে ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
