এইমাত্র পাওয়া

জুতার দাম কোটি টাকা

অনলাইন ডেস্ক ঃ
এক জোড়া জুতার দাম কোটি টাকার বেশি। দাম শুনলেই চোখ ছানাবড়া!

এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্স বিক্রি হয়েছে এক লাখ ২৬ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা)৷

নিউইয়র্কের বিখ্যাত সোথেবিস হাউজ জুতাজোড়ার এই নিলাম করছে। বিক্রেতা নাম নাম পরিচয় গোপন করে এই অর্থ দান করবেন নিউইয়র্কের ব্রুকলিন যাদুঘরে।

অ্যাডিডাস স্নিকার্সের বিশ্ব রেকর্ড মূল্যের চামড়ার তৈরি এই জুতা জোড়ার উপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা৷ এই ডিজাইন এতটাই নিখুঁত যে, প্রতিবছর মাত্র দুটোর বেশি জুতা তৈরি করা সম্ভব নয়।

বিশ্বখ্যাত নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি জানান, এই জুতা জোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে৷ জুতার ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরও ছয় মাস৷

অ্যাড্রিয়েনে দেজিসি আরও জানান, জুতা জোড়ার জন্য অনলাইনে ৭২ টি অফার আসে, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১ লাখ ২৬ হাজার ডলারে। তবে বিক্রেতা অজ্ঞাত পরিচয়ে নিলাম থেকে পাওয়া অর্থ নিউইয়র্কের ব্রুকলিন যাদুঘরে দান করবেন৷

নিলামে জুতা বিক্রির ঘটনা নতুন নয়৷ বিশেষ ধরনের জুতা নিলামে নিয়মিত উচ্চমূল্যে বিক্রি হয়৷ প্রায় ৫০ বছর আগে স্পোর্টস সংস্থা নাইকোর সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি এক জোড়া জুতা নিলামে এক লাখ ৬২ হাজার পাঁচশো মার্কিন ডলারে বিক্রি হয়৷ এই রেকর্ড ভেঙেছেন অ্যামেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান৷

নিলাম হাউস ক্রিস্টির মতে, আগস্ট মাসে ‘এয়ার জর্ডান ওয়ান’ জুতা জোড়া বিক্রি হয় ৬ লাখ ১৫ হাজার মার্কিন ডলারে৷

তথ্যসূত্র: ডয়চে ভেলে।
শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.