ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২০ ডিসেম্বর

নিউজ ডেস্ক।।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইনে শুরু হচ্ছে । আগামী ২০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির আবেদন করা যাবে। এসব তথ্য জানিয়ে ১ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির বেইলি রোড. আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে অভিভাবকদের আবেদন ফরম পূরণ করতে হবে। পরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। ২০১৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করা ছাত্রীরাই ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে আবেদন করতে পারবে।

প্রতিটি আবেদনে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর লাগবে। অনলাইনের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নিবন্ধনকৃত পূর্ণ নাম এবং সনদপত্র অনুযায়ী বাবা-মায়ের পূর্ণ নাম উল্লেখ করতে হবে। এছাড়া, ভর্তি হবার পর ছাত্রী বা তার অভিভাবকের নাম অথবা নামের কোন অংশ কোনভাবেই পরিবর্তন করা যাবে না।

ভর্তির আবেদন পত্রের জন্য ১৫০ টাকা ও অনলাইন সার্ভিস চার্জ হিসেবে আরও ১০ টাকা রকেটের মাধ্যমে দিতে করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এলাকা ভিত্তিক প্রার্থীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। বিভিন্ন শাখা ভিত্তিক ওর্য়াড অনুসারে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করা হয়েছে। চারটি শাখার ভর্তির ক্ষেত্রেই প্রতি শিফটে ১৫ শতাংশ বোনের , ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কোটা সংরক্ষিত থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.