নিউজ ডেস্ক।।
দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশ জয়ী হবে, এমন প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা যারা পুলিশ বাহিনীতে আছি সবাই সম্মানের সঙ্গে চাকরি করতে চাই। দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। আমার বক্তব্য স্পষ্ট এবং পাবলিকলি বলি, যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দিন। পুলিশে দুর্নীতির সুযোগ নেই। অন্য পেশার মানুষ কে কী করলো সেটা জনগণ ভাবে না, কিন্তু পুলিশ দুর্নীতি করলে দেশের মানুষ সমালোচনা করে।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলন’ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
