এইমাত্র পাওয়া

বেরোবির শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি ।।

বৈশ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০’ পালন করা হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর, ২০২০) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর ১৯৭১ সালের এই দিনে বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের পরিকল্পনা ও তত্ত¡াবধানে বাংলাদেশের মেধাবী বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালানো হয়।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের সংখ্যা নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে সেই একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মারা এখনো সক্রিয়।

একই ধারাবাহিকতায় স্বাধীনতাবিরোধী চক্র কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা চালিয়েছে। তিনি বলেন, সম্প্রতি ভাস্কর্য নিয়ে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বুদ্ধিজীবী হত্যার সাথে সম্পর্কযুক্ত।

বিশেষ অতিথির বক্তব্যে বেরোবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে এদেশের কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্রকারসহ বুদ্ধিজীবীদের অপরিসীম অবদান রয়েছে।

সভাপতির বক্তব্যে বেরোবি’র প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে জাতীয় ঐক্য অটুট রাখা খুবই জরুরি।

এজন্য অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান তিনি। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হক এবং বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শামীম হোসেন।

ভার্চুয়াল আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ-দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.