এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


ম‌ো: ম‌োজাহিদুর রহমান।।
বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবিদের ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো: হোসাইন ছাইদীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, উদযাপন কমিটির আহ্বায়ক অপূর্ব লাল সাহা, শিক্ষক প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম মল্লিক, উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসী, প্রভাষক শেখ শামীম ইসলাম। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। সম্প্রতি একটি গোষ্টি মদদপুষ্ট হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কর‌্যকে লাঞ্ছিত করেছে। দলমত নির্বিশেষে সকল পেশার মানুষকে এর প্রতিবাদ জানাতে হবে। ঐ অবাঞ্ছিতদের সুষ্ঠ বিচার করতে হবে। আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে ইতিহাস বাধ্যতামূলক করা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবিদের ভূমিকা তুলে ধরতে হবে। তাহলেই তরান্বিত হবে বাংলাদেশের উন্নয়ন। অচীরেই শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের মহান ইতিহাসকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী ও উন্নত জাতী রাষ্ট্র।

সভা শেষে খুলনা বাণী চক্র সঙ্গীত একাডেমির শিশু শিল্পী অর্চিতা দাস শহীদ বুদ্ধিজীবিদের উপর একটি সঙ্গীত পরিবেশন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.