নিউজ ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদেই আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল (শামীম-কামাল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. আমিনুল ইসলাম আকন্দ।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ পদে আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, তোফায়েল আহমেদ, নাজমুল হক এবং আমান মাহবুব।
এবারের শিক্ষক সমিতি নির্বাচন ঘিরে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধে ফাঁটল ধরে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদেও। বিরোধকে কেন্দ্র করে শিক্ষকদের দুইটি পক্ষই নির্বাচনের জন্য পাল্টাপাল্টি কমিশন করে পাল্টাপাল্টি নীল দলের প্যানেল ঘোষণা করে। ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দুইটি কমিশনকে সমন্বয় করে কমিশন পুনর্গঠণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
