এইমাত্র পাওয়া

বাংলাদেশের ২ হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ও ভিয়েতনামের তিনটি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ফেসবুক নিউজ রুমে এ তথ্য প্রকাশ করা হয়।

তিনটি গ্রুপের মধ্যে বাংলাদেশের দুটি হলো ডোন’স টিম, যারা ডিফেন্স অব নেশন নামে পরিচিত। আরেকটি ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন বা সিআরএএফ।

ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বেদখল (হ্যাক), সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পেয়েছে ফেসবুকের ইন্টেলিজেন্স দল। আজ ফেসবুক নিউজরুমে প্রকাশিত তথ্যে জানানো, ভিয়েতনামের এপিটি ৩২ এবং বাংলাদেশের ডন’স টিম ও ক্র্যাফের নাম এসেছে।

ফেসবুক ইন্টেলিজেন্স দল এমন প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের ভুয়া রিপোর্ট করে কিছু অ্যাকাউন্ট বন্ধ করানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.