তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
ইংরেজী শিক্ষাকে সহজীকরণের লক্ষ্যে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে ১৬ আগস্ট (শুক্রবার) বিকালে তমরদ্দি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন তমরদ্দি এডুকেশন ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
তমরদ্দি ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয় তমরদ্দি হাইস্কুল এন্ড কলেজ বনাম জোড়খালী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে এবং ২টি প্রাথমিক বিদ্যালয় তমরদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একাডেমিক ইংলিশ এর পাশাপাশি ইংলিশ স্পিকিং এর মেধা যাচাই মূলক বিশেষ এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জন শিক্ষার্থীকে কৃতিত্বের সনদ ও স্মারক প্রদান করা হয়।
শুক্রবার বিকাল ৪টায় এক ঈদ পুনর্মিলনী, পুরস্কার বিতরণ ও তমরদ্দি এডুকেশন ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কেফায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমরদ্দি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম, হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আনম হারুনুর রশীদ খান, জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাক্ষিক নিঝুমদ্বীপ এর ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ, বিজয় টিভি প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম, সাবেক শিক্ষক আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে মোঃ মাইন উদ্দিনকে সভাপতি এবং ইমতিয়াজ হোসেনকে সেক্রেটারী করে তমরদ্দি এডুকেশন ফোরাম এর ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
