এইমাত্র পাওয়া

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে মনোনীত করেছে সরকার। আগামীকাল বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কাছে থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করবেন মনোনীতরা।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্তভাবে মনোনীত পাঁচ নারী হলেন- শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডা.) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.