এইমাত্র পাওয়া

করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক ঃ
করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন মত দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করেনা ভাইরাসের ভ্যাকসিন বাধ্যতামূলক না করে মানুষকে উৎসাহ দিয়ে প্রয়োগ করা হলে আরো বেশি কার্যকর ফলাফল পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সংস্থাটির টিকাদান কর্মসূচির প্রধান কেট ও ব্রায়ান বলেন, বাধ্যতামূলক না করে ভ্যাকসিন নেওয়ার জন্য জনগণকে উৎসাহ দিতে হবে। সেই সঙ্গে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিকে সহজ করতে হবে। তাহলে এই উদ্যোগের কার্যকর ফল পাওয়া যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রম বিষয়ক পরিচালক মাইকেল রায়ান সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিনের খবর খুবই ভালো। এটা মানুষের অদমাই চেষ্টার জইয়। তবে আমাদের মানুষকে বোঝাতে হবে এবং রাজি করাতে হবে।

শিক্ষাবার্তা/ বিআ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.