এইমাত্র পাওয়া

আওয়ামী লীগের শিক্ষা উপ-কমিটিতে ১৫ শিক্ষক

নিউজ ডেস্ক।।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৯-২০২২ সালের আওয়ামী লীগের এই উপকমিটিতে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল খালেক এবং পদাধিকারবলে সদস্যসচিব হয়েছেন দলের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। তাদের সঙ্গে এই উপকমিটিতে ৩৮ জন সদস্য রয়েছেন। এর মধ্যে পাঁচ জন এমপি ও ১৫ জন শিক্ষক আছেন।

কমিটির সদস্য হিসেবে মনোনীত পাঁচ জন সংসদ সদস্য হলেন—ডা. আফছারুল আমিন, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল, আব্দুস সোবহান গোলাপ ও এম এ মতিন। চেয়ারম্যান ছাড়াও ৪০ সদস্যের এ কমিটিতে ১৪ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এর মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া, অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন ও সহযোগী অধ্যাপক মো. জোবায়ের আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক (অব.) মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক ড. পি এম শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

এছাড়া রয়েছেন অধ্যাপক প্রিয়ব্রত পাল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

৪০ সদস্যের এই কমিটিতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ছাড়াও রয়েছে সাবেক ছাত্রনেতারা। যারা প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির বাকি সদস্যরা হলেন—ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সোহেলী সুলতানা সুমী, কে এম আবিদুর রহমান লিটু, শিউলী আফসার, নুরজাহান আক্তার সবুজ, জেনিফার ইউসুফ ঝিনু, শেখ মো. মামুন-উর-রশিদ, মতিউর রহমান লালটু, মো. নুরুল ইসলাম বিজন, এস এম মনিরুল ইসলাম মনি, মোর্শেদুজ্জামান সেলিম, মো. নাজিম উদ্দিন তালুকদার, মো. রওশন আলম, তাপসী ব্যানার্জী, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, মো. ছাব্বির হোসেন, মেহেদী জামিল ও মুজাহিদুল হক সৌরভ।

জানা গেছে, বিষয়ভিত্তিক সম্পাদকরা ইতিমধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে উপকমিটির তালিকা জমা দিয়েছেন। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে উপকমিটিগুলো সংশ্লিষ্ট সম্পাদকদের কাছে হস্তান্তর করছেন। এর আগে ৪২ সদস্যের স্বাস্থ্যবিষয়ক উপকমিটিসহ আরো দুই-তিনটি উপকমিটি অনুমোদন দেওয়া হয়।

পর্যায়ক্রমে সবগুলো উপকমিটি ঘোষণা করা হবে। বিগত সময়ে দলের প্রতিটি উপকমিটিতে সদস্যসংখ্যা শতাধিক থাকলেও এবারে ৩৫ সদস্যবিশিষ্ট উপকমিটি করার জন্য নির্দেশনা ছিল। তবে বেঁধে দেওয়া সংখ্যা ঠিক রাখতে পারেননি সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিষয়ক যে উপকমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে সদস্যসংখ্যা ৪২ জন এবং শিক্ষা ও মানবসম্পদ উপকমিটিতে সদস্য আছেন ৪০ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.