এইমাত্র পাওয়া

গাংনীতে কিশোরের ডাক এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী এতিমখানায় এতিমদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরণ করেছে “ কিশোরের ডাক” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার সকাল সাড়ে দশটার সময় গাংনী এতিমখানার ২৮ জন শিশু কিশোরের মাঝে এ উকরন বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অতিথি ছিলেন গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংবাদিক আলামিন হোসেন, তোফায়েল হোসেন ও লাখোকন্ঠেের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল। এ সময় গাংনী এতিমখানা সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সহকারী শিক্ষক হাফেজ তাওহিদুল ইসলাম, মাঠ সহকারী আব্দুল খালেক, নিবাসীদের খেদমতকারী আব্দুল মোমিন ও কিশোরের ডাক সংগঠনের ফয়সাল মাহমুদ, মেহনাজ সিদ্দিকী, ঈষাণ ও রাতুল হাসান আপনসহ এতিমখানার শিশু কিশোররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ছাত্রদের দ্বারা পরিচালিত তাদের নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এবং গাংনীর কিছু মানুষের সহযোগিতায় তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনা ‌করে ।

তাদের এ উদ্দোগের জন্য বিভিন্ন শ্রেনীপেশার মানুষ তাদের সাধুবাদ জানিয়েছেন। তাদের কার্যক্রম নিয়ে ইতিপুর্বে জনপ্রিয় শিক্ষা সংক্তান্ত অনলাইন পত্রিকা শিক্ষাবার্তায় নোমানের কাজের গল্পের প্রতিবেদন প্রকাশ হয়েছে । একজন ছাত্র নোমান তার বন্ধুদের ও‌শুভাকাঙ্খীদের নিয়ে তাঁর ভাল কাজের জন্য সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে । গাংনী এতিমখানার ২৮ জন শিশুকে শীতের পোশাক ও শিক্ষা উপকরন দিতে পেরে নোমান ও‌তাঁর দল আনন্দিত ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.