নিউজ ডেস্ক।।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা-সফল শীর্ষ ২০০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’।
শনিবার প্রকাশিত এই তালিকায় তিন বাংলাদেশি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এশিয়ার সেরা ২০০টি কোম্পানির মধ্যে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশি কোম্পানি স্কয়ার, রেনাটা ও ফরচুন।
তিন কোম্পানির মধ্যে শীর্ষে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ১৯৫৮ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটির বাজার মূল্য ধরা হয়েছে এক হাজার ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া কোম্পানির বিক্রি ৫১২ মিলিয়ন এবং নিট আয় ধরা হয়েছে ১৫০ মিলিয়ন ডলার।
অন্যদিকে স্বাধীনতার এক বছর পর ১৯৭২ সালে যাত্রা শুরু করা রেনাটা ফার্মাসিউটিক্যালের বাজার মূল্য এক হাজার ৭১ মিলিয়ন ডলার। কোম্পানির বিক্রির পরিমাণ ৫১২ মিলিয়ন এবং নিট আয় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকার তিন নম্বরে থাকা ২০১০ সালে যাত্রা শুরু করা ফরচুন সুজের বাজার মূল্য ২৮ মিলিয়ন ডলার। কোম্পানিটির বিক্রি ও নিট আয়ের পরিমাণ যথাক্রমে ১৮ মিলিয়ন ও তিন মিলিয়ন ডলার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
