এইমাত্র পাওয়া

যেকারণে শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক।।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফারুক হোসেন নামে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

গ্রেপ্তার কলেজ শিক্ষক ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার দুহুলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মানব সম্পদ বিভাগের প্রভাষক।

আদিতমারী থানার এস আই খন্দকার মাহমুদ বলেন, ১৫ মাস আগে একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোবদা গ্রামের রিতা খাতুনকে বিয়ে করেন কলেজ শিক্ষক ফারুক হোসেন। বিয়ের কিছুদিন পর থেকে এক সহকর্মীর সঙ্গে পরকীয় প্রেমে জড়িয়ে পড়েন ফারুক হোসেন।

কিন্তু স্বামীর পরকীয়া প্রেমের খবর পেয়ে যায় রিতা খাতুন। বিভিন্ন সময় এ ব্যাপারে বাধা দিতে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন রিতা।

তবে সম্প্রতি পরকীয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক ফারুক তার স্ত্রী রিতাকে বেধড়ক মারপিট করেন। স্থানীয়রা রিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রিতা বাদি হয়ে স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আদিতমারী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ওই কলেজ শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.