এইমাত্র পাওয়া

প্রাথমিকে উপবৃত্তির টাকা বিতরণ করা হবে ‘নগদে’

নিউজ ডেস্ক।।

মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’র মাধ্যমে দেশে এক কোটি ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেওয়া হবে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন থেকে দ্রুততম সময়ের মধ্যে উপবৃত্তির অর্থ পরিশোধ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভোগান্তি কমাতেই সরকার নতুন এ উদ্যোগ নিয়েছে। অন্যান্য মাধ্যমে টাকা পাঠাতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। নগদের মাধ্যমে টাকা সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে চলে যাবে এবং তারা যখন ইচ্ছা তখন তুলতে পারবে। এতে খরচও কমে আসবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.